Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

মির্জা আব্বাসের মিছিলে গুলি: সাবেক এমপি ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

২০০১ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মিছিলে গুলির ঘটনায় দায়ের করা মানলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের অব্যাহতির আদেশ স্থগিত করে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

মির্জা আব্বাসের আইনজীবী আমিনুল ইসলাম জানান, ২০০১ সালে ১৩ ফেব্রুয়ারি রাজধানীর চামেলিবাগে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করে চারজনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের নির্দেশে গুলি চালানোর অভিযোগ আনা হয়। সেই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন বিএনপির কর্মী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি ২০১০ সালের ২৬ আগস্ট ঢাকার একটি আদালত বাতিল করে দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতিও দেওয়া হয়।

 

মন্তব্য করুন