রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে

এবার পাকিস্তানে মুক্তি পেতে চলেছে রাজ-বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। ২০২৪ সালের অন্যতম আলোচিত রোমান্টিক সিনেমা ‘দেয়ালের দেশ’।

সে বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া জাগায়। এরপর সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে মুক্তি পায়।

নতুন খবর হচ্ছে, বেশ কয়েকমাস ধরে পাকিস্তানে বাংলাদেশের সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সে যাত্রায় যুক্ত হলো ‘দেয়ালের দেশ’।

আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) দেশটির বেশ কিছু সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন