
শরীয়তপুর উপজেলা প্রতিনিধি: মোঃ ইকবাল খান
শরীয়তপুর জেলার ৩টি উপজেলার (নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ) উপজেলা পর্যায়ের ইউআরটি সদস্যদের নিয়ে ১৪ জুন ২০২৬ দিনব্যাপী গ্রাম আদালত রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পৌরসভার হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালর উদ্বোধন করেন। সভা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, শরীয়তপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন।
কোর্স আউটলাইন অনুযায়ী ১ দিন মেয়াদী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিটি মূলত গ্রাম আদালত আইন, ২০০৬ এবং গ্রাম আদালত বিধিমালা, ২০১৬-এর আলোকে পরিচালনা করা হয়।
উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব, প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রশিক্ষণ-পূর্ব মূল্যায়ন সম্পন্ন হয়। বড় দলে আলোচনা, ব্রেইনস্টর্মিং এবং প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণ সেশনগুলো সম্পন্ন করা হয়।প্রশিক্ষণ সেশনগুলোতে গ্রাম আদালতের এখতিয়ার (ধারা-৬), গ্রাম আদালতের ক্ষমতা (ধারা-৭) এবং গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশ (ফৌজদারী মামলা) ও দ্বিতীয় অংশ (দেওয়ানী মামলা-ধারা ৩) সম্পর্কে কর্মকর্তাদের বিস্তারিত ও আইনি ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে ডিজিটাল শিক্ষণ উপকরণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ, স্লাইড এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে গ্রাম আদালত গঠনের আবেদনপত্র দাখিল ও এর আইনি প্রক্রিয়াগুলো সহজভাবে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি করবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত আইনি সেবা পৌঁছে দিতে সবাইকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ ওয়াহিদ হোসেন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মাঠপর্যায়ে এর সঠিক বাস্তবায়নের আহ্বান জানান।
এই সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের শরীয়তপুর জেলা ম্যানেজার মোঃ তৌফিকুল ইসলাম, নড়িয়া উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ইকবাল জামিল ও মোঃ আনিছুর রহমান খান, জাজিরা উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর সাথী আক্তার, ভেদরগঞ্জ উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল হোসেন ও জেসমিন নাহার,পিএফএ মোঃ সাদ্দাম হোসেন।




