শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঙ্গে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সংগঠনের কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক আব্দুল হক, জাজিরা ডিগ্রি কলেজের অধ্যাপক মুজিবুর রহমান, আতাউর রহমান, দক্ষিণ ডুবালদিয়া আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ডোমসার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কবিরাজ আব্দুল খালেক, লাউখোলা আইজদ্দিন সরদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম মিয়া, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলার সভাপতি ও সুবোচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক ও পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সখিপুর চরফেলিজ জয়নব উচ্চ বিদ্যালয়ের এন্ড কলেজের অধ্যক্ষ শাহা আলম, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহাম্মেদ বিএসসি, কনেকস্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া ,আবুতালেব মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, রুদ্রকর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাঈদ মাহমুদ, বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দার, বুড়িরহাট আঃ রাজ্জাক কলেজের অধ্যক্ষ মাহবুব হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন মোল্লা সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ সরদার একেএম নাসির উদ্দীন কালুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ বিষয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এবং শরীয়তপুর জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল হক বলেন, শিক্ষক ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষে ১ দফা জাতীয়করণ সহ শিক্ষক-কর্মচারীঐক্যজোট (চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া এমপি) কে শরীয়তপুর জেলায় শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন
কালু মহোদয়ের সাথে শিক্ষক-কর্মচারীঐক্যজোট, শরীয়তপুর জেলা নেতৃবৃন্দেদের মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় সফল ও সার্থক হয়েছে।




