শুভ জন্মদিন, নাজমুস সাকিব


আজ দেশসেরা অনুসন্ধানী সাংবাদিক ও অ্যাকটিভিস্ট নাজমুস সাকিবের জন্মদিন। এই বিশেষ দিনে খবরের আলো পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও প্রাণঢালা অভিনন্দন।
সাংবাদিকতা জীবনে নাজমুস সাকিব দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। বিশেষ করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন-সংক্রান্ত বিতর্ক এবং বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তার প্রকাশিত প্রতিবেদনগুলো দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব প্রতিবেদনের কারণে তিনি একজন আলোচিত অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন।
তিনি ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট এবং স্যাটেলাইট টেলিভিশন আরটিভি-তে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে একজন অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবেও ব্যাপক পরিচিতি অর্জন করেন।
দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে ২০১৯ সালের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। পরবর্তীতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি আবার দেশের মাটিতে ফিরে আসেন।
জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পেশাগত সাফল্য এবং দেশ ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য শুভকামনা রইল।
শুভ জন্মদিন, নাজমুস সাকিব।
খবরের আলো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্তব্য করুন