‘সরকার লোন নিলে জনগণের কল্যাণেই নেবে, এই টাকা চুরি হবে না’

জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া নিয়ে উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার ঋণ নিলে তা জনগণের কল্যাণেই ব্যয় হবে এবং এই অর্থ অপচয় বা চুরি হবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধি করে এই যে আমরা ভর্তুকি কমানোর চেষ্টা করছি, লোন এর পরও সরকারকে আসলে নিতে হবে। এটা যতটা ন্যূনতম রাখা যায়, সেই চেষ্টা করা…কারণ আমরা জানি, ব্যাংকিং সেক্টর থেকে যদি সরকার প্রচুর লোন নেয়, তাহলে বেসরকারি খাতের জন্য লোন নেওয়ার সুযোগ কমে যায়। আর যদি টাকা ছাপিয়ে নেওয়া হয়, সেটাও মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। এসব সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই সরকার ঋণ ব্যবস্থাপনা করছে বলে জানান তিনি।

সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, ‘সরকার যদি লোন নেয়, লোন নেবে, সেটা জনগণের কল্যাণের জন্যই হবে। এই টাকা চুরি হবে না।’

মন্তব্য করুন