সূয়াপুর পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল  ক্যাম্প,সেবা পেলেন ২৬৭ জন রোগী


মোঃ জাকির হোসেন :
ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুরে ইউনিয়নে অহায় ও দরিদ্র মানুষের জন্য বিনা মূল্য চিকিৎসা সেবা দিয়েছে পল্লি মঙ্গল কর্মসূচি। সোমবার আয়োজিত দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে  ২৬৭ জন রোগী  চিকিসেবা গ্রহন করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা এ ক্যাম্পে মেডিসিন, সার্জারি,শিশু, গাইনী ও চক্ষু বিভাগের  বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগিদের সাস্থ্য পরীক্ষা, পরামর্শ বিনামূল্যে ব্যাবস্থাপনা প্রদান করেন।পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী  কর্মসূচী ব্যাবস্হাপক সলিমুল্লাহ আশরাফী, শাখা ব্যাবস্হাপক মো রুবেল শেখ,জোনাল আইটি মো নুরুজ্জামান।
উক্ত ফ্রি ক্যাম্পে যে সকল ডাক্তারগণ  বিশেষজ্ঞ ডাঃ মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোছা:নাসরিন আকতার , শিশু বিশেষজ্ঞ প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আবদুল আল মামুন, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জিয়াউল হাসান, ডাঃ বিপুল চন্দ্র দাস, পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন, ডাঃ মাসুদ রানা, ডাঃ তারেক ফয়সাল, ডাঃ এহসানউল্লাহ শুভ ও শাখার ব্যবস্হাপক প্রমুখ।

মন্তব্য করুন