১২০ টাকায় চাকরি: গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

তাহমিনা মাহমুদ  গোপালগঞ্জ…

গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ সেশনের এই নিয়োগ কার্যক্রমে শারীরিক, লিখিত এবং সর্বশেষ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
গোপালগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়া শেষে উত্তীর্ণদের নাম ঘোষণার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন উত্তীর্ণ সাধারণ পরিবারের প্রার্থীরা।


ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় গোপালগঞ্জ জেলা থেকে মোট ১২০০ জন পরীক্ষার্থী অংশ নেন। অত্যন্ত স্বচ্ছ, নিরেট ও কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে ২২ জন পরীক্ষার্থী পাস করে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
উত্তীর্ণদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, “তোমরা মাত্র ১২০ টাকার বিনিময়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার জোরে পুলিশের চাকরি পেলে। এখন তোমাদের মূল দায়িত্ব হলো দেশের মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে ভালো কাজ করা। এটাই তোমাদের কাছে আমার একমাত্র আশা।” তিনি নির্বাচিতদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “মহান আল্লাহ সকলকে সুস্থতা ও হেফাজত দান করুক। তোমরা নতুন বাংলাদেশের অংশীদার হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবে।”
সম্পূর্ণ তদবির ও ঘুষমুক্ত পরিবেশে চাকরি পেয়ে নির্বাচিত প্রার্থী এবং তাদের অভিভাবকেরা জেলা পুলিশের এই সততা ও স্বচ্ছতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আসুন আমরা সকলে মিলে সুন্দর একটা সমাজ ও রাষ্ট্র গড়ি! যে দেশে থাকবেনা কোন ঘুষ ও দূর্নীতি..?
আমরা যদি সকলে যার স্হান থেকে একটি করে ভাল কাজ করি এবং আমাদের আশেপাশে পরিস্কার ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ি তবেই আমরা সার্থক হবোই! নতুন বাংলাদেশ গড়তে! জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ ও গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ, নবনির্বাচিত টিভি এসোসিয়েশন এর সভাপতি আজিজুল রহমান রনি ও সাধারণ সম্পাদক বাঁধন।

মন্তব্য করুন