হাজারীবাগে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার
প্রতিবেদক:- আজিজুর রহমান টুটুল রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৭ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযানের সময় এসব এলাকায় নজরদারি জোরদার…