হাজারীবাগে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

প্রতিবেদক:- আজিজুর রহমান টুটুল

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৭ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযানের সময় এসব এলাকায় নজরদারি জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের আটক করে যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মোঃ সবুজ (২০), মোঃ আবু তাহের (২৪), মোঃ জাহিদ (৩৩), মোঃ আরিফ (২৬), মোঃ কবির (২২), মোঃ রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফে রাফি (২৪), মোঃ বাবু (২৩), মোঃ রাকিব (১৯), মোঃ ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফে নূর মিয়া (২৬), মোঃ রফিক (২১), মোঃ সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মোঃ বশিব (৪৮), মোঃ তারেক (২৪), মোঃ জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফে সজল (৩৫) ও মোঃ শাহ আলম সেলিম (৪৭)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য করুন