কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক)-কে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা যুবদল। শনিবার (২০ জুন) বিকেল ৫টায় কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদলের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আইনজীবী, ব্যবসায়ী, ছাত্র ও…