নড়াইলে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক।
জেলা প্রতিনিধি :মেজবা উদ্দিন। নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।…