শরীয়তপুরে অনুষ্ঠিত হলো “চৌকস মেধা প্রতিযোগিতা ২০২৬”।
বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদের সুপ্ত মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন “চৌকস মেধা প্রতিযোগিতা ২০২৬”। “বুদ্ধির লড়াইয়ে জয় হোক জ্ঞানের”— এই দীপ্ত চেতনাকে ধারণ করে দিনব্যাপী নানা পর্বের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এ মেধা উৎসব সফলভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতা চলাকালে উপস্থিত থেকে তরুণদের সংবর্ধিত ও উৎসাহিত করেন…