সাভারে অজ্ঞান পার্টির কবলে ‘রূপবানী’র সহকারী সম্পাদক নূর হোসাইন; সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সাভারে অজ্ঞান পার্টির চক্রের শিকার হয়েছেন দৈনিক ‘রূপবানী’ পত্রিকার সহকারী সম্পাদক নূর হোসাইন। গত ১১ নভেম্বর সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। চক্রের ফাঁদে পড়ে দীর্ঘ দুই দিন অজ্ঞান থাকার পর বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি চিকিৎসাসেবা না দিয়ে চরম অবহেলার…