জ্যামি শিকদার, স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৩৮ টি মামলা ও ৩৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ১৫৭ টি গাড়ি ডাম্পিং ও ৮২ টি গাড়ি রেকার করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
