শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) জনাব মোঃ হাসানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমান এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা পুলিশ ইং-১৬/১০/২০২৪ অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে উল্লিখিত আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো টিআর- ৯৮/২৪ এবং জিআর-৯৯/১৭ এর আসামী ১। তহিদুর রহমান (২৭), পিতা- আঃ সালেক সরদার, ২। মোঃ হাবিবুর রহমান (৩২), পিতা- মোঃ মারেক সরদার, ৩। রাজ্জাক সরদার (৫২), পিতা- মৃত কোমর উদ্দিন সরদার, ৪। তবিবুর রহমান (৩০), পিতা- সালেক সরদার, সর্ব সাং- যুগিপুকুরিয়া, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা এবং সিআর- ৪৪৯/২৩ এর আসামী নাজমা বিবি, স্বামী- মোঃ মান্নান সরদার, সাং- কুমিরা পশ্চিমপাড়া, থানা- পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করেন।
আসামীদেরকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।