
মিরপুর মডেল থানাধীন টোলারবাগ ২ নং পানির ট্যাংকির অপজিট পাশের আল-আমিন কারওয়াশে কর্মরত কর্মচারী মো: রাজুর বিরুদ্ধে ৮ বছরের এক শিশু কে আপোসে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে।
সুত্রে যানা যায় ঐ যুবক সু-কৌশলে ভুক্তভোগী শিশুটিকে গ্যারেজের ভেতরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় একপর্যায়ে শিশুটির শারিরীক অবনতি দেখা দিলে অভিযুক্ত যুবেক পালিয়ে যায়।
খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থলে পৌছায় এবং শিশুটিকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। ঘটনার আগে থেকেই শিশুটিকে কারণে অকারণে যৌন হয়রানি করতো। উক্ত বিষয়টি যদি যানাযানি হয় এবং থানায় অভিযোগ দেওয়া হয় তাহলে শিশুটির প্রাণ নাশের ও হুমকি দেওয়া হয়। এ ভয়ে শিশুটির পরিবার বর্তমানে তাকে ঘড়ে শিকল বন্দি করে রেখেছে। এমনটিই
যানিয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
এ বিষয়ে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো কোন আইনগত সহযোগিতা পায়নি বলে দাবি করেন শিশুটির মা।
সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ঐ যুবেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবার ।





