নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

 

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, বর্ণাঢ্য র‍্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা শফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিবসটির কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন