আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়া প্রতিনিধিঃ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

(১২ নভেম্বর) রোজ মঙ্গলবার সন্ধা ৭ টায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব হলরুমে উক্ত ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহাবুব আলম মানিক এর সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল হক রিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম জিকু, মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জিলা চৌধুরী আশা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদিক, নির্বাহীসদস্য মোঃ সাইদুল ইসলাম, মোঃ মোস্তাক আহমেদ, ইব্রাহিম খলিল, সম্মানিত সদস্য মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ কাওসার আহমেদ, মোঃ রাজু আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম, নাহিদা মন্ডল, মোঃ সিদিকুর রহমান, মোঃ আরিফ, রাফাত আব্দুল্লাহ মুন্না, মোঃ শাহজালাল, রাকিবুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ আতাউল রহমান, মোবারক হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, মোঃ শরিফ সিকদার, মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।

মন্তব্য করুন