গজারিয়া সাংবাদিক আজিজুল হক পার্থর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সাংবাদিক আজিজুল হক পার্থ,র মায়ের জানাজা ও দাফন সম্পন্ন,তেতৈতল গ্রামের নিবাসী মো সামছুল হক কন্ট্রাকটার স্ত্রী, বিশিষ্ট সাংবাদিক দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ এর মমতাময়ী মা পানোয়ারা বেগম (৬৫) আজ রাত ৮ টায় ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১২ নভেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে মরহুমার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাত সাড়ে ১১ টায় তেতৈতলা ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।সকল ধর্মপ্রাণ মুসলিম গণ জানাজায় নামাজে অংশগ্রহণ করে মরহুমার আত্মার শান্তি কামনা করার অনুরোধ রইলো।

সাংবাদিক আজিজুল হক পার্থ’র মাতৃ বিয়োগে,গজারিয়া প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ চাচীকে ক্ষমা করুন, জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমীন।

মন্তব্য করুন