Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

ঢাবি ছাত্রদলে ১৫ ছাত্রলীগ নেতাকর্মীর অনুপ্রবেশ কার ইশারায়

রাজনৈতিক প্রতিবেদক:

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মীর অনুপ্রবেশ ঘিরে চলছে নানামূখী তর্কবিতর্ক, নিন্দার ঝড়। কীভাবে কার ইশারায় এদের অনুপ্রবেশ ঘটেছে তা জানার আগে জেনে নিই এদের সংক্ষিপ্ত পরিচয়।

ঢাবি ছাত্রদলের বর্তমান কমিটির বিতর্কীত নেতাদের মধ্যে রয়েছে

আব্দুল্লাহ আল কাফি:

ঢাবি ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাবি ছাত্রদলের
বিতর্ক বিষয়ক সম্পাদক।

শরীফ উদ্দিন সরকার:

তিনি ঢাবি ছাত্রদলের বর্তমান কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক।তিনি ছাত্রলীগের পলিটিক্যাল সাপোর্টে থাকতেন ছাত্রলীগের পলিটিক্যাল রুমে। টানা দুইবছর তিনি ছাত্রলীগ নেতা শাকিল গ্রুপের হয়ে বহু অঘটন ঘটিয়ে ছিলেন ব্যাপক আলোচনা সমালোচনায়।

নওশিন নাহার অথৈ:

বিতর্কীত এই ছাত্রলীগ নেত্রী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবের গার্লফ্রেন্ড এবং ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী।

রায়হান হাসান:

তিনিও একজন ছাত্রলীগের বহুল সমালোচিত নিন্দিত কর্মী। বর্তমানে তিনি দেনদরবার করে ঢুকে পড়েছেন ঢাবি ছাত্রদলের নতুন কমিটিতে।

নাফিসা তরঙ্গ:

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইলিয়াস হোসেন তুষারের গার্লফ্রেন্ড এবং লেখক ভট্টাচার্যের সময় এই নাফিসা ছিলেন ছাত্রলীগের হট ক্যান্ডিডেট।

সাঈফ আরফান:

তিনি ঢাবি ছাত্রলীগের দীর্ঘদিনের বহুল আলোচিত ও ঘৃণ্নিত ব্যক্তি হিসেবে চিহ্নিত, এখন সুযোগ বুঝে ঢাবি ছাত্রদলের কমিটিতে ঢুকে পড়েছেন।

মাহাদি ইসলাম নিয়ন:

ঢাবির ড. মোহাম্মদ শহিদুল্লাহ হল শাখার আলোচিত ছাত্রলীগ নেতা। এছাড়া “ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৫ ই  আগষ্ট সাবেক জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে লম্বা সময় বক্তৃতাও করেন। বর্তমানে এই ছাত্রলীগ নেতা ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন।

রকিবুল ইসলাম:

বর্তমানে ঢাবি ছাত্রদলের মানসিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিছুদিন পূর্বে তিনি ছিলেন শহীদ সার্জেন্ট জহিরুল হক হল শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

বর্তমানে ঢাবি ছাত্রদলের কমিটিতে বিতর্কীত ছাত্রলীগ নেতাদের অনুপ্রবেশের নেপথ্যে:

অনুসন্ধানে এবং সূত্র মতে ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদককে দিয়ে সুকৌশলে এসব বিতর্কীত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটিয়েছেন লন্ডন প্রবাসী পারভেজ মল্লিক নামের এক ব্যক্তি। তার স্ত্রী মেহবুবা নাজরিন জেবিন বহুল আলোচিত মহানগর ছাত্রলীগের নেতা এনামূল হক শামিমের সাবেক গার্লফ্রেন্ড। এছাড়া জেবিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভানেত্রী।

সূত্রে আরো জানা যায়, ( বর্তমান ছাত্রদল সাধারণ সম্পাদক যখন ঢাবিতে প্রথম বর্ষে পড়াশুনা করাকালীন সময় থেকে টানা দুই বছর ছাত্রলীগ নেতা এনামূল হক শামিমের সাথে ছাত্রলীগের রাজনীতি করেছেন।) ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক তার অনুসারী হওয়ায় সু কৌশলে পারভেজ মল্লিক ও জেবিন এসব বিতর্কীত ছাত্রলীগ নেতাদের অন্তর্ভূক্তি করাচ্ছে বলে শোনা যায়।
বর্তমানে ছাত্রদলের সাধারণ সম্পাদককে পারভেজ মল্লিক বুঝাতে সক্ষম হয়েছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং জোবাইদা রহমানের সাথে লন্ডনের বাসায় হরহামেশা তাদের যাতায়াত ও তাদের পারিবারিক সুগভীর সম্পর্ক রয়েছে,  এই কারণে নিজস্ব ক্ষমতার বলয় সৃষ্টি করে বর্তমান সাধারণ সম্পাদককে দিয়ে সু কৌশলে পারভেজ মল্লিক ও জেবিন এসব অনুপ্রবেশমূলক নাটক মঞ্চস্ত করে চলেছে বলে সূত্রে জানা যায়।

মন্তব্য করুন