পাকিস্তান ও আফগান সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলা

পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আফগানিস্তান ও পাকিস্তান।গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ অনেক প্রাণ হারায়। জবাবে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক আক্রমণের কথা জানিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে যে গত সপ্তাহে প্রাণনাশী বিমান হামলার প্রতিশোধ নিতে তাদের বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বহু স্থানে আক্রমণ চালিয়েছে। তারা বলছে, একটি…

Read More

তরুণ সাংবাদিক সাজা হত্যাকাণ্ডে তদন্তের দাবি

২১ বছর বয়সি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাজা আল-সাব্বাগ হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন (প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট)। সংগঠনটি রোববার এক বিবৃতিতে বলেছে, এই হত্যার সত্য উদঘাটন, হত্যাকারীদের জবাবদিহিতার আওতায় আনা এবং তাদের শাস্তি থেকে পালানোর সুযোগ না দেওয়ার জন্য ইউনিয়নের প্রতিনিধিত্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি জানাচ্ছি।…

Read More

জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কভেলাশভিলি

জর্জিয়ার সাবেক পেশাদার ফুটবলার মিখাইল কভেলাশভিলি রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জর্জিয়ার যোগদানের আবেদন সরকার স্থগিত করার পর থেকে দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। এই রাজনৈতিক সংকটের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কভেলাশভিলি। অক্টোবরে দেশটির পার্লামেন্টে নির্বাচনে ১২ বছর ধরে দেশ শাসন করে আসা জর্জিয়ান ড্রিম জয় পায়। তবে কারচুপির অভিযোগ ওঠায় পরিস্থিতি…

Read More

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার নেপথ্যে পাখি

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। দুজন ক্রু সদস্য ছাড়া বাকী সবাই মারা গেছেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে রোববার সকাল ৯টার দিকে (স্থানীয় সময়) মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে…

Read More

পাকিস্তানি অনন্যাদের সাফল্যের গল্প

তাদের সামনে অনেক প্রতিবন্ধকতা ছিল, পদে পদে নানা কথা শুনতে হয়েছে তাদের। তবে সেসবে কান না দিয়ে তারা এগিয়েছেন সহজাত গতিতে। নিজেদের স্বপ্নকে সত্যি করতে, স্ব স্ব ক্ষেত্রে শিখরে আরোহণ করতে তারা সব বাধাকে তুচ্ছ করেছেন। পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে থেকেও বিদায়ী বছরে তারা বিশ্বের সামনে নিজেদের মাথা উঁচু করেছেন, দেশকেও এনে দিয়েছেন সম্মান। ২০২৪…

Read More

সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

সৌদি আরবে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এর কাছে পরিচয় পত্র পেশ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল)আলী আস সাহরী আজ রিয়াদে পরিচয় পত্রের কপি গ্রহণ করেন। রাষ্ট্রদূত তাকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ এবং সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ…

Read More

ট্রাম্পকে ‘ননসেন্স’ বললেন পানামার প্রেসিডেন্ট

পানামা খালকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, চীনা সেনারা পানামা খালের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো এ দাবিকে সরাসরি ‘ননসেন্স’ এবং ‘নিরর্থক’ বলে অভিহিত করেছেন। গত ২৫ ডিসেম্বর, বড়দিনে (ক্রিসমাসের) ট্রাম্প তার ট্রুথ সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল প্ল্যাটফর্মে) একটি পোস্টে…

Read More

বাসমতি নিয়ে ইউরোপীয় আদালতের দ্বারস্থ হল ভারত

বাসমতি চালের জিআই ট্যাগ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে পাকিস্তানের নথি চেয়ে আবেদনের পর এ বার ইউরোপীয় আদালতের দ্বারস্থ হল ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাসমতি চালের উপর মালিকানা দাবি করে ইউরোপীয় ইউনিয়নের কাছে পাকিস্তান যে নথি জমা দিয়েছিল, তা দেখতে চেয়েছিল ভারত। কিন্তু ভারতের সেই আবেদন খারিজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তাদের ১০৪৯/২০০১…

Read More

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে সিএনএন। এক সংবাদ প্রতিবেদনে বেনিয়ামিন ‘বিবি’ নেতানিয়াহুর প্রতিপক্ষদের হেনস্তা করেছেন সারা, এমন অভিযোগ আসার পর অ্যাটর্নি জেনারেল এ নির্দেশ দেন। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাহারভ বলেন, সাক্ষীদের হেনস্তা করা ও আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টির…

Read More

উত্তর কোরিয়ার ১৫ আইটি কর্মীকে দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা

ভিনদেশে তথ্যপ্রযুক্তি খাতে চাকরির ছদ্মবেশে ক্রিপ্টোকারেন্সি চুরি, হ্যাকিং ও সাইবার হামলাসহ বিভিন্ন অভিযোগে উত্তর কোরিয়ার ১৫ নাগরিক ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্য তারা এসব কাজ করছেন বলে অভিযোগ সিউলের। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পেনিনসুলা পলিসি ব্যুরোর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচয় গোপন করে এই…

Read More