তেলআবিবে নারী ও গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের রাজধানী তেলআবিবে এবং অবরুদ্ধ গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরাইলি এক নারী ও পাঁচ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলি মিডিয়া জানিয়েছে, তেলআবিবে একটি ঠাণ্ডা অস্ত্র ব্যবহৃত করে পরিচালিত এক ‘জায়নিস্টবিরোধী অভিযান’-এ এক ইসরাইলি নারী নিহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে, ইসরাইলি বাহিনী হামলাকারীকে…

Read More

ইয়েমেনে ইসরাইলি হামলা ‘উদ্বেগজনক’: জাতিসংঘ মহাসচিব

লোহিত সাগরের অন্যতম বন্দর এবং ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলা ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলা মানবিক সহায়তা কার্যক্রমের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। আর এটি হচ্ছে এমন এক সময়ে, যখন লক্ষ লক্ষ মানুষ জীবন রক্ষার সহায়তার ওপর নির্ভরশীল। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের…

Read More

ঝরে গেলো ভারতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র

ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ১৩তম প্রধানমন্ত্রী মনমোহন সিং। যার জন্ম পশ্চিম পাঞ্জাবের গাহ এলাকায়। ভারতে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করা সাবেক এই প্রধানমন্ত্রী ও আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্সেস হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে…

Read More

ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলের হামলা, নিহত ৬

আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকায় হুতিদের স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, এ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ ইয়েমেনি নাগরিকের। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সানা…

Read More

স্লোভাকিয়ার মধ্যস্থতায় রাজি পুতিন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির জন্য স্লোভাকিয়ার মধ্যস্থতায় আপত্তি নেই মস্কোর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে স্লোভাকিয়া আলোচনা করতে চাইলে তাকে স্বাগত জানায় রাশিয়া। তিনি বলেন, মস্কো-কিয়েভ সংঘাত নিয়ে নিরপেক্ষ অবস্থান ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত এই দেশটির। তাই স্লোভাকিয়ার মধ্যস্থতায় আলোচনায় ভরসা করতে পারে পুতিন…

Read More

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার সেনা

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় উত্তর কোরিয়ার এক সেনাকে আটক করেছে ইউক্রেন। এসময় ওই সেনা আহত ছিলেন বলে জানা গেছে। খবর সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের। শুক্রবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। ধারণা করা হচ্ছে, চলমান যুদ্ধে ইউক্রেনের কাছে উত্তর কোরিয়ার সেনা আটকের ঘটনা এটাই প্রথম। কিয়েভ ও সিউলের অভিযোগ, রাশিয়াকে…

Read More

বাল্টিক সাগরে জব্দ রাশিয়ান তেলবাহী জাহাজ

বাল্টিক সাগরে জব্দ করা হয়েছে রাশিয়ান একটি তেলবাহী জাহাজ। যাত্রাপথে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝে সংযোগ স্থাপনকারী গভীর সামুদ্রিক বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া সন্দেহে আটক করা হয় জাহাজটিকে। খবর স্কাই নিউজের। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ‘ঈগল এস’ নামের এই রুশ জাহাজটিকে জব্দ করে ফিনল্যান্ডের কোস্ট গার্ড। বৈদ্যুতিক তারের পাশাপাশি চারটি ইন্টারনেট সংযোগের তারও বিচ্ছিন্ন করেছে…

Read More

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জামিন

অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। গত ২৬ নভেম্বরে বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তিন মামলায় জামিন পান তিনি। আজ বৃহস্পতিবার বিচারক শাব্বির ভাট্টি ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন। শুনানির পর প্রতিটি মামলার বিপরীতে ৫০ হাজার…

Read More

এবার অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর এবার অভিশংসনের মুখোমুখি হচ্ছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। দলটি বলেছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসন করার জন্য আজ সংসদে একটি বিল উত্থাপন করেছে এবং শুক্রবার এ বিষয়ে ভোট গ্রহণ হবে। সর্বষেশ এই পদক্ষেপটি দেশটির সংবিধানিক সংকটকে আরও গভীর করতে…

Read More

যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল টাক মাথা ঈগল

যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের অলংকার টাক মাথাওয়ালা ঈগল অবশেষে দেশটির জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লোবুচার এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়। পরবর্তীতে হাউসেও বিলটি অনুমোদন পায়।…

Read More