হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের
হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরায়েল। লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আল জাজিরার। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনার চেষ্টা করা হলেও অনড় তেলআবিব। আরও এক ধাপ ওপরে নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। কোনো ধরনের প্রস্তাবেই সাড়া দিতে রাজি নন তিনি। অস্ত্রবিরতি ইস্যুতে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন…