‘মিস ইন্টারন্যাশনাল’ মুকুট জিতে রেকর্ড গড়লেন ভিয়েতনামের সুন্দরী

৬২তম ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় মুকুট জিতে রেকর্ড গড়লেন ভিয়েতনামের হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম বিজয়ী হিসেবে রেকর্ড করলেন তিনি। টোকিওতে জমকালো আয়োজনে ‘মিস ইন্টারন্যাশনাল’র ৬২তম আসর বসে। মুকুট জিতে ভীষণ উচ্ছ্বসিত থান থুই। তিনি বলেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল।…

Read More

জেরুজালেমে ফ্রান্সের কর্মকর্তাদের আটক করেছে ইসরায়েল

জেরুজালেমে ফ্রান্সের কূটনীতিক কর্মকর্তাদের আটক করেছে ইসরায়েল। এ ঘটনায় চটেছে ইউরোপের দেশটি। জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী প্রবেশ করে কূটনীতিক কর্মকর্তাদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেছেন, জেরুজালেমে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। তিনি জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না।…

Read More

শীর্ষ পদগুলোতে অনুগতদের বেছে নিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়লাভের পরেই ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজাচ্ছেন। নতুন প্রশাসন সাজানোর ক্ষেত্রে ট্রাম্প সেই সব রিপাবলিকান কর্মকর্তাদের নিয়ে আসতে চাইছেন যারা গত চার বছরে তার প্রতি রাজনৈতিক ভাবে সর্বাধিক বিশ্বস্ত থেকেছেন। ট্রাম্প ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিতে চলেছেন এবং ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে স্বরাষ্ট্র…

Read More

বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনো রাখে হিজবুল্লাহ: মার্কিন গোয়েন্দা

ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলমগ্রেন বলেছেন, বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনো রাখে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে তাদের ইসরাইলের সঙ্গে সীমান্তে স্থল বাহিনী এখনো প্রায় অক্ষত রয়েছে। গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর…

Read More

ধ্বংসাত্মক মানসিকতা সভ্যতাকে ঝুঁকির মুখে ফেলেছে: ড. ইউনূস

ক্রমশ তীব্রতর হচ্ছে আমাদের ধ্বংসাত্মক মানসিকতা, যা সভ্যতাকে গুরুতর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটে…

Read More

আগামীকাল শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন

শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ডাকে আগামীকাল দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অসন্তোষের মধ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতিবিরোধী রূপরেখা তুলে ধরে জয়ী হন অনুরা কুমারা দিশানায়েক। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ২২৫ সদস্যের সংসদে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)…

Read More

ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে মন্ত্রিসভায় জায়গা দিলেন ট্রাম্প

ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের পর থেকে তারা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন। ইলন মাস্ককে মন্ত্রিসভায়…

Read More

ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ৪৪ বছর বয়সী পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হেগসেথ ফক্স নিউজের রক্ষণশীল উপস্থাপক হিসেবে পরিচিত। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর। মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এর…

Read More

কপ-২৯: ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৩ নভেম্বর) কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ-২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে বেলা ৩টার মধ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ‘বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টার মধ্যে কপ-২৯-এ…

Read More

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন স্টেফানিক

এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর স্টেফানিক জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমার মন্ত্রিসভায়…

Read More