বাংলাদেশের ৭৯ জেলে-নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গোসাগরের ভারতীয় জলসীমায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দফতর। কর্মকর্তারা জানায়, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে ঘটনাটি অবহিত করেছে তাদের। জানানো হয়, খুলনা…

Read More

কুখ্যাত সেদনায়ায় বন্দি ছিল শত শত নারী, সেনাদের ধর্ষণে কারাগারেই জন্ম নিয়েছে অসংখ্য শিশু

বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার সেদনায়া কারাগারে। কুখ্যাত বন্দিশালার এই অংশে এসে বিস্ময়ের চরমে বিদ্রোহীরা। প্রতিটি সেলে বন্দি করে রাখা হয়েছে নারীদের। একজন-দুইজন নয় শত শত বন্দি নারীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেক নারী বন্দিই যেন বিশ্বাস করতে পারছিলেন না বন্দিদশা থেকে মুক্তির ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে, সেদনায়াসহ এসব কারাগারে…

Read More
আসাদের আশ্রয় সরাসরি অনুমোদন দিয়েছেন পুতিন

আসাদের আশ্রয় সরাসরি অনুমোদন দিয়েছেন পুতিন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল মস্কোতে থাকার জন্য সরাসরি নিজেই অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আরটি। এর আগে ক্রেমলিনের সূত্র উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।…

Read More
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টে ইউন সুক ইয়ুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আইন মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম ডং-আ লিবোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, ‘প্রেসিডেন্ট ইউয়ন সুক ইয়ুলের বিরুদ্ধে ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টা থেকে নিষেধাজ্ঞা কাযকর হবে।’ দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘটনা…

Read More
সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার

সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার

সশস্ত্র বিদ্রোহীদের প্রতিরোধের মুখে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গঠিত হচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। সিরিয়ার বিদ্রোহী জোট জানিয়েছে, তারা একটি অন্তর্র্বতী শাসকগোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য কাজ করছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গতকাল রবিবার ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান বাশার আল-আসাদ। তবে দামেস্ক ছাড়লেও…

Read More

বাংলাদেশকে রাজনৈতিক-অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ইইউ’র

বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের ১৯ দেশের কূটনীতিকের সাথে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন,…

Read More

বাশারের বাবার ভাস্কর্যের ওপর পা দিয়ে উল্লাস করছে বিদ্রোহীরা, হাতে একে-৪৭

সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। অবশেষে, রোববার (৮ ডিসেম্বর) সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় দামেস্ক শহরে। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি। এদিকে, ‘স্বৈরশাসক’…

Read More

ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী নয়াদিল্লিr ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে। হুমকিটি ইমেইলের মাধ্যমে পাওয়া…

Read More

সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে মস্কোতে বাশার: রাশিয়ার সংবাদমাধ্যম

সিরিয়া থেকে পালিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার পরিবার মস্কোয় পৌঁছেছেন। সংবাদমাধ্যম তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “পরিবারের সদস্যদেরসহ মস্কো এসে…

Read More

সিরিয়া সীমান্তে ‘বাফার জোন’ দখল করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। রোববার (৮ ডিসেম্বর) সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় দামেস্ক শহরে। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ…

Read More