বৈশ্বিক ক্ষুধা ইনডেক্স: ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচক ২০২৪-এ ১৯ দশমিক ৪ স্কোর পেয়ে ১২৭টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশ অগ্রগতি করলেও এখনও এখানে মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে। এবারের বৈশ্বিক ক্ষুধা সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোর ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় ভালো। তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর)…

Read More

বাংলাদেশের জন্য ৬০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন এডিবির

বাংলাদেশের জন্য ৬০০ মিলিয়ন ডলারের নীতিভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করতে এ ঋণ দিচ্ছে তারা। আজ বুধবার (১১ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে এডিবি। প্রতিবেদনে তারা জানিয়েছে, এই ঋণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার,…

Read More

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দেয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাতকালে জাপানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। রাষ্ট্রদূত কিমিনোরি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাপান…

Read More

গণহারে ভারতীয়দের ভিসার আবেদন বাতিল করছে আরব আমিরাত

ভারতীয় পর্যটকদের জন্য দুবাই ভ্রমণের ভিসা পেতে বাধার মুখে পড়তে হচ্ছে। নতুন কঠোর নিয়মের কারণে প্রতিদিন প্রায় ৫-৬ শতাংশ ভিসা আবেদন বাতিল হচ্ছে বলে জানা গেছে। আগে যেখানে প্রায় ৯৯ শতাংশ ভিসা আবেদন মঞ্জুর হতো, এখন সঠিক নথিপত্র থাকার পরও ব্যাপক হারে আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে বলে উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।…

Read More

দক্ষ জনশক্তি গড়ে তুলতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইএলও এর সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ এর চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষরের সেই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে কাজ করছে সরকার। তিনি আরও জানান, অদক্ষ…

Read More

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৮০ হামলা

সিরিয়ায় গত ৪৮ ঘণ্টায় ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার ১৫টি নৌযান, অস্ত্র উৎপাদন ক্ষেত্র, বিমান বিধ্বংসী ব্যাটারিসহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০-৮০ শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েল…

Read More

পাঁচ মাস পর ভারতে ফিরলো মিতালী এক্সপ্রেস, পণ্য-পর্যটক যাতায়াতে চোখ ব্যবসায়ীদের

ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উন্নতির আভাস মিলেছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরে যায় মিতালী এক্সপ্রেস। এ ঘটনায়, পর্যটকসহ পণ্য আমদানি-রফতানি আবার শুরু হবে বলে আশা করছে তিস্তা পাড়ের মানুষ। গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন ও ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর…

Read More

ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ

ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে এবার ভেঙে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি প্রায় ২০০ বছরের পুরোনো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই…

Read More

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ আল-বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আজ (মঙ্গলবার) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজেই এ সিদ্ধান্তের বিষয়ে জানান মোহাম্মদ আল-বশির। ২০২৪ সালে আসাদ সরকারের আমলে ইদলিবভিত্তিক স্যালভেশন সরকারের…

Read More

সিরীয় শরণার্থীদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে সীমান্ত খুলেছে তুরস্ক

সিরীয় শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য ইয়ায়লাদাগি সীমান্ত খুলে দিচ্ছে তুরস্ক। স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ লাখ সিরীয় নাগরিক। রোববার, আসাদ সরকারের পতনের…

Read More