১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

আগামী জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসেই প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াবেন। এরমধ্যে নাম রয়েছে ১৮ হাজার ভারতীয়র। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় রয়েছেন। তারা…

Read More

৪ দিনের সফরে ঢাকায় আসছেন প্রেসিডেন্ট জোসে রামোস

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ৪ দিনের সফরে ঢাকায় আসছেন। সফরে দুই দে‌শের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‍্য অনুযায়ী আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ১৪ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসার…

Read More

তিউনিশিয়ায় নৌকাডুবিতে অন্তত ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিউনিশিয়া প্রশাসন জানায়, ৪২ জন আরোহীকে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলো নৌকাটি। খারাপ আবহাওয়ার কারণে মাঝ সাগরে ডুবে যায় সেটি। এ পর্যন্ত ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৬ জন। আরোহীরা…

Read More

গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলো জাতিসংঘের ১৫৮ দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি প্রস্তাব পাস হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ পরিষদে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৮টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ছিল ৯টি দেশ। আর ভোটদানে বিরত থেকেছে…

Read More

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আটক ৪০

সিরিয়া বা গাজায় শুধু নয়, পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলি বর্বরতা। ফিলিস্তিনিদের বাড়িঘরে চালানো হচ্ছে তল্লাশি। উপযুক্ত কোনো কারণ ছাড়াই উৎখাত করা হচ্ছে নিজ বাড়ি থেকে। অভিযানে অন্তত ৪০ জনের আটকের খবর দিয়েছে বার্তাসংস্থা ওয়াফা। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বলাতা শরণার্থী শিবিরে ‘হামাস যোদ্ধা’ আখ্যা দিয়ে এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।…

Read More

আবারও টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) চলতি বছরের সম্ভাব্য বিজয়ীদের নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে টাইম। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ম্যাগাজিনটি ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করে। ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে বলেছিলেন, টাইম ম্যাগাজিন কখনই…

Read More

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

সাংবাদিকদের জন্য বিপজ্জনকদেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এর প্রকাশিত তালিকায় বাংলাদেশসহ চার দেশের নাম রয়েছে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। তাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশে নিহত হয়েছেন। তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে। আরএসএফের…

Read More

লেবানন থেকে প্রথম ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার

যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে ইসরায়েল লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে। ইসরায়েল সেনার পরিবর্তে সেখানে লেবাননের সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকমের নেতা জেনারেল এরিক কুরিলার উদ্ধৃতি দিয়ে সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘শত্রুতার স্থায়ী অবসান নিশ্চিত করার লক্ষ্যে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংঘাত বন্ধে এটি ভিত্তি…

Read More

ভারতে বসে হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা জানালেন বিক্রম মিশ্রি

ভারতে বসে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না মোদি সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সাম্প্রতিক ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন।দ্য…

Read More

৪০০ বিলিয়ন ছুঁয়ে ইলন মাস্কের রেকর্ড

চারশ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক বনে আবারও রেকর্ড গড়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। পৃথিবীর ইতিহাসে টেক বিলিওনিয়ারদের মধ্যে মাস্কই একমাত্র ব্যক্তি যিনি এমন গড়লেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময় থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ট্রাম্পঘনিষ্ঠ মার্কিন এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, যার পরিমাণ আনুমানিক ৪২ হাজার কোটি ডলারেরও বেশি। সম্প্রতি বিশাল লাভের মুখ…

Read More