লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল
লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘাতে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। এবার লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার (২৫ নভেম্বর) এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিতও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।…