গাজায় একদিনে প্রাণহানি ৩৩, মোট নিহত ৪৪ হাজার ৩০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত। গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে, আহত হয়েছেন আরও ১৩৪ জন। বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৮২ জনে।…

Read More

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় হামলা ইউক্রেনের

যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও একটি বিমানঘাঁটিতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পরদিন এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছে মস্কো। খবর ফ্রান্স টোয়েন্টি ফোরের। এদিকে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, গত সোমবার রাতে রাশিয়া একযোগে ১৮৮টি…

Read More

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ ভিসা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিক্ষোভ হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে আমদানি-রফতানিসহ বাণিজ্যিক সম্পর্ক ও ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু। অপরদিকে, একই ইস্যুতে মুখ…

Read More

লেবাননে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি হিজবুল্লাহর

লেবাননে লক্ষ্য পূরণের দাবি করলেও আসলে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ এক নেতা। বুধবার (২৭ নভেম্বর) আইন প্রণেতা হাসান ফাদালাল্লাহ বিন্ত জবিল সফরে এমনটা দাবি করেন। খবর রয়টার্স। শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে জানিয়ে হাসান ফাদালাল্লাহ বলেন, প্রতিটি জয়গায়, ঘরে-ঘরে রয়েছে ইসরায়েলের প্রতিরোধকারীরা। লেবাননের অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণাঞ্চল দখলের মাধ্যমে যে নতুন…

Read More

চীনে দীর্ঘদিন আটক ৩ মার্কিন নাগরিকের মুক্তি

মুক্তি দেয়া হলো চীনের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি ৩ মার্কিন নাগরিককে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা চীনের এক নাগরিককে মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার (২৮ নভেম্বর) এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এরইমধ্যে দেশের পথে রওনা দিয়েছেন মুক্তিপ্রাপ্ত মার্ক সিদান, কাই লি ও জন লিয়াং। মাদক পাচারের অভিযোগে ২০১২ সালে…

Read More

শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত

এক শতাব্দী আগে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর, এবারই প্রথম সবচেয়ে বেশি তুষারপাত দেখলো পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা নাগাদ রাজধানী সিউলে ১৬ দশমিক ৫ সেন্টিমিটার (৬ দশমিক ৫ ডিগ্রি) তুষারপাত রেকর্ড করা হয়েছে। চলতি বছরের শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি। খবর, সিএনএন’র। দেশটির…

Read More

মিয়ানমারের জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বার ওয়ানে গ্রেফতারি পরোয়ানার এই আবেদন করা হয়েছে বলে জানানো…

Read More

বাংলাদেশ ইস্যুতে যে বার্তা দিল ভারতীয় কংগ্রেস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। সেই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ‘নিরাপত্তাহীনতা’ নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে, দ্য ডেকান হেরাল্ড। বুধবার (২৭ নভেম্বর) কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি…

Read More

পাকিস্তানে তুমুল ধরপাকড়, কোণঠাসা হয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার ইমরান খানের দলের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে আন্দোলন করে আসছিলো তার দলের নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে গেলো মধ্যরাতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর ফলে গত তিনদিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি থেকে সরে এসেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। খবর, দ্য ডন’র। বুধবার (২৭ নভেম্বর) পিটিআইয়ের মিডিয়া সেল এক সংবাদ…

Read More

আইনজীবী সাইফুল হত্যা নিয়ে প্রতিবেদনের ভুল সংশোধন করলো রয়টার্স

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড নিয়ে করা একটি প্রতিবেদনের ভুল সংশোধন করেছে রয়টার্স। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) রয়টার্সের ওই প্রতিবেদনের প্রতিবাদ জানালে তারা তা সংশোধন করে নেয়। ওই প্রতিবেদনটি পরে ভয়েস অব আমেরিকাসহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। রয়টার্সের সেই প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ‘উপ-পুলিশ কমিশনার…

Read More