পানি ছাড়ছে না ভারত, তিস্তার বুকে বিস্তীর্ণ চর

উজানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির গজলডোবায় তিস্তা নদীর বাঁধের সব কটি গেট বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশের তিস্তা ব্যারাজ এলাকায় নদীর পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ব্যারাজের উজানে ও ভাটিতে নদীর বুকে বিশাল চর জেগে উঠেছে। পানির সংকটে হুমকির মুখে পড়েছে ওই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় আড়াই লাখ হেক্টর বোরো ধানের জমি। এ নিয়ে কৃষকদের মাঝে…

Read More

পুতিন নন, যুদ্ধের জন্য জেলেনেস্কিকে দুষলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনেস্কির যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার ‘বিষয়টি…

Read More

প্রথমবারের মতো জাপানে কূটনৈতিক সফরে তালেবান

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ রেখেছে তালেবান। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনার কথা রয়েছে। স্থানীয়…

Read More

বিচার শুরু সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর

বুকারজয়ী ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত আততায়ী হাদি মাতারের বিচার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চতাকুয়া কাউন্টির আদালত প্রাঙ্গনে তাকে হাজির করা হয়। মাতারের বিরুদ্ধে মঞ্চে উঠে রুশদিকে ১০ বার ছুরিকাঘাত করার অভিযোগ আছে। এই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। তার লিভারও ক্ষতিগ্রস্ত হয়। বিবিসি সাংবাদিকরা…

Read More

ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির

যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করবে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবাক করা ঘোষণা এমন এক সময়ে তিনি দিলেন, যখন তার সাথে দেখে করতে ওয়াশিংটনে সফররত বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদির অবস্থান আগের মতোই আছে। নিকট ভবিষ্যতে সৌদির সঙ্গে…

Read More

ত্রিবেণী সঙ্গমে পানিতে ডুব দিলেন মোদি

ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজ সফরকালে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। এর আগে, প্রধানমন্ত্রী মোদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে আরিয়াল ঘাট থেকে মহাকুম্ভে নৌকা ভ্রমণ করতে দেখা গেছে। গত ১৩ জানুয়ারী…

Read More

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপীয় প্রতিরক্ষা কাজ করবে না: ন্যাটো প্রধান

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বাণিজ্য ইস্যু নিয়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ইউরোপীয় জোটের সম্মিলিত প্রতিরোধের ওপর প্রভাব ফেলবে না। তবে তিনি সঙ্কা প্রকাশ করে বলেন, ওয়াশিংটন ছাড়া ইউরোপীয় প্রতিরক্ষা কৌশল একটি ‘বোকামি চিন্তা’ ছাড়া কিছুই নয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ…

Read More

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে উড্ডয়ন করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অনুমান করা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত। মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭…

Read More

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার

গাজা উপত্যকায় হালনাগাদ করা হলো প্রাণহানির সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। সেই হিসাবে, প্রাণহানির শঙ্কা ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনির। খবর আল জাজিরার। নিহতের তালিকায় প্রায় ১৮ হাজারই শিশু। ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে কমপক্ষে এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।…

Read More

ইরানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে নগ্ন নারীর প্রতিবাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের জেরে নগ্ন অবস্থায় পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে থাকেন এক নারী। রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নগ্ন হয়ে এমন প্রতিবাদের দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটির সঠিক সময় ও স্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম…

Read More