মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকো ও কানাডার পণ্যে আপাতত শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের জন্য শুল্ক আরোপ করা থেকে বিরতি দেয়ার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান বন্ধে ট্রাম্প কঠোর হওয়ার যে নীতির দাবি জানিয়েছেন তার…

Read More

কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা নিয়ে উত্তপ্ত ভারতের সংসদ

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদ। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) সংসদের দুই কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) বিরোধীরা মহাকুম্ভে মৃত্যুকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বিরোধী দাবি, পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে কিংবা কতজন নিখোঁজ আছেন, সেই…

Read More

মৃত্যুর প্রায় ৫ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে সাবেক হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে

মৃত্যুর প্রায় পাঁচ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে। আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) তাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানাবে সশস্ত্র গোষ্ঠীটি। পূর্ণাঙ্গ ধর্মীয় রীতি মেনে দাফন করা হবে তাকে। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। লেবাননের দক্ষিণ বৈরুতে গেল বছরের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান হাসান…

Read More

দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ তুলেছেন, দক্ষিণ আফ্রিকায় নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে খুব বাজে আচরণ করছে দেশটির সরকার। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য তহবিল বন্ধ করে দেবেন তিনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ট্রুথ…

Read More

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্র্বতী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার রিয়াদে তারা সাক্ষাৎ করেন। খবর রয়টার্সের। টেলিভিশনে সরাসরি সম্প্রচারি ফুটেজে দেখা গেছে, রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর আগে, সিরীয় প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে…

Read More

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবে পাঁচ আরব দেশের স্পষ্ট ‘না’

ফিলিস্তিন ঘিরে থাকা পাঁচটি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের শীর্ষ কূটনীতিকরা এক বৈঠকে বসেন এবং যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেন। বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘গাজার বাসিন্দাদের…

Read More

পরপর ১৩ ভূমিকম্পে কাঁপল গ্রিস

গ্রিসের সান্টোরিনি দ্বীপে সম্প্রতি একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এর ফলস্বরূপ, বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার থেকে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত এজিয়ান সাগরের তীরে সান্টোরিনিতে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬। এথেন্স বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্স বিভাগের তথ্য অনুযায়ী,…

Read More

১৭০০ কি.মি. পাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

এক হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। এর নাম দেওয়া হয়েছে ‘এতেমাদ’,। ফার্সি ভাষায় যার অর্থ ‘বিশ্বাস’। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এটি উন্মোচন করেন। রাষ্ট্রীয় টেলিভিশন ক্ষেপণাস্ত্রটির ছবি সম্প্রচার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ‘সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ এটি, যার সর্বোচ্চ পাল্লা এক হাজার…

Read More

‘ঐশ্বরিক সাহায্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল পরাজিত হয়েছে’

হামাসসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো যে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও তাদের মোকাবিলা করে যাচ্ছে- এ বিষয়টিকে একটি ‘ঐশ্বরিক সাহায্য’ বলে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজা তথা ফিলিস্তিনিরা যে একদিন দখলদার যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের বিরুদ্ধে বিজয়ী হবে, তা কিন্তু আগে কেউ কল্পনাও করতে পারেনি। এটা কেবল আল্লাহর…

Read More

টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা

দুর্নীতির অভিযোগে গেল মাসে যুক্তরাজ্যের মন্ত্রীত্ব হারাতে হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও চলছে টানাটানি। আর এই পরিস্থিতিতে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী…

Read More