আমাজনে আবিষ্কৃত হলো উভচর ইঁদুরসহ ২৮ নতুন প্রজাতি

পেরুর আমাজন অঞ্চলের বৃষ্টিবহুল অরণ্যে নতুন আবিষ্কারের এক অসাধারণ ঘটনা সামনে এসেছে। গবেষকরা উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছেন। এসবের মধ্যে রয়েছে ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, এবং প্রজাপতির মতো বৈচিত্র্যময় প্রাণী। এই গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ ও প্রাণী সংরক্ষণ সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনাল। সংস্থার র‌্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের শীর্ষ নির্বাহী ট্রন্ড লারসেন জানান,…

Read More

যে নেতাদের সঙ্গে ‘এক কাপ চা’ শেয়ার করতে চান পুতিন

বিশ্ব নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো বন্ধু রয়েছে বলে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে পুতিনকে জিজ্ঞেস করা হয়, কোন জীবিত বা মৃত ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতার সঙ্গে এক কাপ চা শেয়ার করতে চান? উত্তরে পুতিন বলেন, জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল, ফ্রান্সের সাবেক…

Read More

ট্রাম্পের সঙ্গে গত চার বছর কথা হয়নি, দাবি পুতিনের

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। তবে নানা কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিরোধ লেগেই আছে। আর এসব নিরসনে এই দুদেশের রাষ্ট্রপ্রধানকে খুব একটা বৈঠক করতেও দেখা যায় না। তবে ট্রাম্প চাইলে যেকোনো সময় বৈঠকে বসতে পুতিন যে আগ্রহী সেটা জানিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট। বছরের শেষ সংবাদ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের সঙ্গে…

Read More
ভরা স্টেডিয়ামে স্ত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বন ট্রাম্পের

ভরা স্টেডিয়ামে স্ত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন সবসময়েই চর্চায় থাকে। স্ত্রী মেলানিয়ার সঙ্গে সম্পর্ক, দুজনের দাম্পত্যের চড়াই-উতরাই, সমস্ত নিয়েই মুচমুচে গল্প ঘোরাফেরা করে ম্যাগাজিনের পাতায়। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিয়ে তাকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগে গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউইয়র্কের আদালতে। সেসময় স্বামীর পাশে মোটেই…

Read More

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে যা বলল ভারত

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যে ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের বক্তব্য ‘জনসমক্ষে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা’ তুলে ধরে। এর আগে, গত ৫ ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে, ভারতকে শেখ হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র-জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে…

Read More
ভারতীয় গণমাধ্যমে ‘জোর করে’ হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল!

ভারতীয় গণমাধ্যমে ‘জোর করে’ হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল!

ভারতের গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একের পর এক ‘জোর করে’ মিথ্যা বিবৃতি এবং অপতথ্য প্রচারের ঘটনা চলছে। সম্প্রতি, ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন দুটি ভিডিওতে নড়াইলের দুই নারী দাবি করেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে। পূজা অর্চনাসহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে।’ এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে উভয়…

Read More

কেনিয়ায় আদানির বিতর্কিত চুক্তি ফাঁস করেন একজন শিক্ষার্থী

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বিতর্কিত চুক্তি বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম ছিল জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর সংস্কার সংক্রান্ত চুক্তি। এই চুক্তি বাতিলের পেছনে ভূমিকা রেখেছেন ৩০ বছর বয়সী কেনিয়ান ছাত্র নেলসন আমেনিয়া। ফ্রান্সে এমবিএ অধ্যয়নরত আমেনিয়া চুক্তির খসড়া ফাঁস করে জনগণের মধ্যে ক্ষোভ উসকে দেন। তার তথ্য প্রকাশের…

Read More

ট্রাম্প-সমর্থিত বিল পাসে ব্যর্থতা, শাটডাউনের আশঙ্কায় যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাষ্ট্রীয় অর্থায়ন বিল পাসে ব্যর্থ হওয়ায় শনিবার (২১ ডিসেম্বর) থেকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার (শাটডাউন) আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে সরকারি তহবিলের মেয়াদ শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে তহবিল অনুমোদিত না হলে কেন্দ্রীয় সংস্থাগুলোর অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। শাটডাউনের ফলে বিমানবন্দরে…

Read More

ভারতে পেট্রোল পাম্পের সামনে ২ ট্রাকের সংঘর্ষে আগুন, নিহত ৭

ভারতের রাজস্থানের জয়পুর-আজমের সড়কের একটি পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পেট্রোল পাম্পের কাছে…

Read More

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে পাকিস্তান

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অত্যাধুনিকভাবে এগিয়ে নেয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাকিস্তানের চারটি ‘এনটিটি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বিপরীতে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে “বৈষম্যমূলক” বলে নিন্দা করেছে দেশটি। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র…

Read More