ইসরায়েলে নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। বোমাগুলো বাড়ির বাগানে পড়েছিলো বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বোমা নিক্ষেপের সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না এবং কারও কোনও ক্ষতির খবর পাওয়া…