পৃথিবীর সবচেয়ে বড় বন্দি কুমিরের মৃত্যু

মারা গেছে পৃথিবীর সবচেয়ে বড় কুমির। অস্ট্রেলিয়ার একটি প্রাণী অভয়ারণ্যে কুমিরটি বন্দি অবস্থায় মারা গেছে। ক্যাসিয়াস নামের কুমরটি লম্বায় ১৮ ফুট। এটির ওজন প্রায় ১ হাজার কেজি। ধারণা করা হয় কুমরিটির বয়স ১১০ বছর হয়েছিল। যদিও বয়সের বিষয়টি কেউ পুরোপুরি নিশ্চিত নয়। ১৯৮৪ সালের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরটি ধরা পড়ে। এরপর থেকে নোনাপানির এই দৈত্যকার…

Read More

ভারতকে সাইবার নিরাপত্তায় ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করলো কানাডা

ভারতকে সাইবার নিরাপত্তায় ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডিয়ান সরকার। এই পদক্ষেপের মধ্য দিয়ে নয়াদিল্লিকে এখন শত্রু দেশ হিসেবে বিবেচনা শুরু করেছে কানাডা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কানাডা সম্প্রতি তাদের ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’ প্রকাশ করে। সেখানেই ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছে। এর প্রতিক্রিয়ায়…

Read More

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। নিহত নিজামের (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায়। তিনি কসবা উপজেলার খারেরা এলাকার…

Read More

ড্রোন-আর্টিলারি-বোমা হামলায় বাঁচার কোন জায়গা নেই গাজায়

পুরো গাজা উপত্যকা জুড়ে এখনও ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিশেষকরে, মধ্য গাজা থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত নুসিরাত শরণার্থী শিবির টার্গেট করে সবচেয়ে বেশি আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ফাইটার জেট আকাশ থেকে বোমাবর্ষণের পাশাপাশি আর্টিলারি আক্রমণও…

Read More

যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহযোগিতা করবে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহযোগিতার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মস্কো সফরে, পুতিনের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরিয়ার উপদ্বীপে পারমানবিক যুদ্ধের ঝুঁকি তৈরির অভিযোগও তোলেন শীর্ষ এই কর্মকর্তা। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়,ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা পাঠানো…

Read More

জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান

ঝড়, ভূমিধস ও বন্যার বিষয়ে সতর্কতা জারি থাকায় পশ্চিম জাপানে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ব্যারন্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উষ্ণ ও আর্দ্র বায়ু পশ্চিম জাপানে বজ্রঝড়সহ ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। একজন কর্মকর্তা জানান,…

Read More

জাপান ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণা

জাপান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক নতুন অংশীদারিত্বের ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল একে একটি ঐতিহাসিক ও ‘খুব সময়োপযোগী’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। দেশটির রাজধানী টোকিওতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয়া হয়। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইইউ’র…

Read More

এবার ট্রাম্পের পোস্টের জবাব দিলেন রাষ্ট্রদূত মুশফিক আনসারী

সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে করা টুইট পোস্টের জবাব দিয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার টুইটে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব অনুধাবন করার জন্য, তা সংখ্যালঘুরা বিশ্বের যেখানেই হোন কিংবা যে ধর্মেরই। তবে…

Read More

সার্বিয়ায় রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৩ জনের প্রাণহানি

সার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের প্রবেশ পথের ছাদ ধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের নভি সাদ শহরে এই দুর্ঘটনা ঘটে। এসময় ধসে পড়া কংক্রিটের ছাউনিটির নিচে অনেকে আটকে পড়েন। নিহতদের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও উদ্ধার অভিযান চলছে। এদিকে ভারী কংক্রিকেটের কারণে অভিযান ব্যহত হচ্ছে…

Read More

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত অন্তত ৮৪

গাজার উত্তরাঞ্চলে দু’টি বহুতল ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫০ শিশুসহ কমপক্ষে ৮৪ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১ নম্ভেবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা জানায়, আবাসিক ভবন দুটিতে ১৭০ জন ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। কোনো সতর্কতা ছাড়াই ভবনগুলোতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে নির্বিচার হত্যাযজ্ঞ বলেও আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের…

Read More