নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন
পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার অনলাইনকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্র। অভিনেতা মনোজ মিত্রের…