
নরসিংদী প্রতিনিধি:- আল আমিন
নরসিংদী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নরসিংদী শহরের গ্যালাক্সি রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তুষার মিত্র। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, এটিএন নিউজের দপ্তর সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাংবাদিক সিদ্দিকুর রহমান ইমন (এশিয়া টেলিভিশন) ও ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক খবরের আলো পত্রিকার রিপোর্টার মো. আল-আমিন হোসেনসহ জেলার প্রায় ৩০ জন সাংবাদিক।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ও হয়।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি কোনো সদস্য সমস্যার সম্মুখীন হন, তবে ক্লাবের পক্ষ থেকে সবাই সম্মিলিতভাবে তাঁর পাশে থাকবে।





