আবালপুর যুব ক্রীড়া ও কল্যাণ সংঘের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

মাগুরা প্রতিনিধি:

মাগুরার আবালপুরে আবালপুর যুব ক্রীড়া ও কল্যাণ সংঘের উদ্যোগে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল এবং মাগুরা জেলা কৃষক দলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান। এ সময় আবালপুর যুব ক্রীড়া ও কল্যাণ সংঘের সিনিয়র উপদেষ্টা সাংবাদিক কৌশিক আহমেদ সোহাগসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটের মতো জনপ্রিয় আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং আবালপুর যুব ক্রীড়া ও কল্যাণ সংঘের উদ্যোগের প্রশংসা করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন