ষ্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা::
কেরুতে ২০২৪-২৫ আখরোপণ /মাড়াই মৌসুমে আখরোপণ লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষি সভা রবিবার ২০ শে অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় মিলসগেট পূর্ব সাবজোনের ৪ নং ইউনিটের রাঙিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং(বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, সদর দপ্তরের ব্যবস্থাপক (মিলস ফার্ম) ও টাস্কফোর্স সদস্য মাহমুদ গোলাম মোস্তফা পলাশ এবং ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ বলেন, আখ ফসলকে পোকামাকড়মুক্ত করার পাশাপাশি অধিক ফলন ও অধিক চিনি আহরণের লক্ষ্যে আখের ডিট্রাসিং করতে উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন।
মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া বলেন, আখরোপণে বিশেষ করে আঁশপোকা মুক্ত করতে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।
সদর দপ্তরের টাস্কফোর্স সদস্য উপস্থিত চাষিদের আখের আই বাড বা চোখ নিশ্চিত করাসহ শোধন করে আখরোপণ করার জন্য চাষিদের অনুরোধ করেন।
এই সময় উক্ত সাবজোনের সিডিএ, সিআইসি সহ অত্র এলাকার আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।