সজীব আকবর
খবর: সাবেক মেয়র তাপসের নামে শুধু সঞ্চয়পত্রই আছে তিনশো কোটি টাকার
শেখ হাসিনার সাবেক দেশে
ফলতো টাকা গাছে,
১০০ কোটির সঞ্চয়পত্র
তাপস ভাগ্নের কাছে।
তাপসের হাজার কোটি
এখন না কি রুপি,
এসব টাকা পার হয়েছে
ভীষণ চুপিচুপি।।
চুরিই ছিলো এই গোত্রের
ধান্দা এবং নেশা,
উপর উপর ছিলো তাদের
ডাকসাইটে পেশা।
৩শ ফ্লাট প্লট রেখেই
পালিয়ে গেলো তাপস,
তার বিদেশি জাজিম হলো
আমজনতার পাপোশ।।





