১৫ই মে, ২০২৬

খবরের আলো টিপ্পনী

সজীব আকবর

( খবর: বাংলার জমিনে ছাত্রলীগ এখন বে-খবর )

খুব দাপুটে ছাত্রলীগ
এখন হাওয়ায় মিঠাই,
মনটা বলে কানটা ধরে
ইচ্ছে মতো পিটায়?

খুন ধর্ষণ চাঁদাবাজি
ছিলো এদের পেশা,
তবু এরা শেখ হাসিনার
ছিলো আঁচল ঘেঁষা।

টেন্ডারবাজি বোমাবাজি
দখলবাজে ঋদ্ধ,
এখন কেনো নিজের তীরেই
নিজেই হোলি বিদ্ধ ?

জামাত-শিবির, ফ্রিডম পার্টি
করেছিলি আউট,
এখন কেনো নিজেই হোলি
সর্বহারা টাউট ??

কৈ সাদ্দাম, ইনান বাবু
কোথায় লেখক মশাই,
মনটা বলে হাত-পা বেঁধে
কানের নীচে কষায়।!!

২৪/১০/২০২৪

মন্তব্য করুন