১৩ই জানুয়ারি, ২০২৬

খবরের আলো টিপ্পনী

সজীব আকবর

( খবরঃ হঠাৎ করেই দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ )

হঠাৎ করেই কি যে হলো
করলো পদত্যাগ,
চেয়ারম্যান কমিশনার
গুটিয়ে নিলেন ব্যাগ।

কদিন আগেও এরা ছিলো
বিশাল বাহাদুর,
এখন কেনো গুটিয়ে গেলি
পাল্টে গেলো সুর।

নিয়ম হলো পদত্যাগের
প্রেয়ার দেবে আগে,
তারপর কে কোথায় যাবে
বসবে ভাগে ভাগে।।

কিন্তু যেনো কেমন করে
উল্টে গেলো পথ,
এরাই দেখি সত্যিকারের
রাবণ দশরথ।।

৩০/১০/২০২৪

মন্তব্য করুন