১২ই এপ্রিল, ২০২৬

গজারিয়ায় বনার্ঢ্য আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস–২০২৪ পালন

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশএই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গজারিয়া উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দ মিলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল মধ্যে ছিল উপজেলা পরিষদ চত্বরে সমবায় র‍্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা।

গজারিয়া উপজেলার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর সার্বিক সহযোগিতায় পালন করা হয় ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪।

উক্ত সমবায় র‍্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় গজারিয়া উপজেলা সমবায় অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ মামুন শরীফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায়ী এস এম নাসির উদ্দীন, দৈনিক সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান সাগর, সমবায়ী মাহবুব আলম, সমবায়ী রাছেল, সমবায়ী দেওয়ান রিয়াদুল ইসলাম, সমবায়ী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সমবায়ী আলাউদ্দিন, সমবায়ী সবুজ সিকদার সহ আরো অনেক সমবায়ী বৃন্দ।

মন্তব্য করুন