১৪ই মার্চ, ২০২৬

গাজীপুরে ৫টি আসনের মধ্যে ৪টি ধানের শীষ ও ১টি দাঁড়িপাল্লা বিজয়ী


গাজীপুর জেলা প্রতিনিধি:-
মোঃ নাজিম উদ্দিন

গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উক্ত আসনের ফলাফল ঘোষণা করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ১টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর-সিটির একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ২০৮৬৫৮ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম বকশী ১৪৯৫৫৩ ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। দেশের সর্বোচ্চ ভোটার সংখ্যার এই আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ১৮৭৫৬১ ভোট পেয়েছেন। তিনি প্রায় লক্ষাধিক ভোটে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন।

গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সালাউদ্দিন আইয়ুবী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।

গাজীপুরের ৫টি আসনের এই ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি ৪টি আসনে জয় পেয়ে জেলায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, আর কাপাসিয়া আসনে বাংলাদেশ

জামায়াতে ইসলামী জয়লাভ করেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, পুরো জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখন গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন