২০শে এপ্রিল, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা

মাগুরা জেলা প্রতিনিধি:

২৩ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (চাঁদের হাট) এ মাগুরা জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা মোঃ হুসাইন শওকত।

সভায় প্রধান অতিথি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সভাপতি তাঁর বক্তব্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।

পরে মাগুরা জেলার ৪ টি উপজেলা থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ লক্ষ্য অর্জনকারী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন