
রিপোর্টার:-আমিরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর-জামালপুর সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির কেন্দ্রীয় অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভেছুন নাহার নিপু।
তিনি ১০ এপ্রিল শুক্রবার বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ১২ এপ্রিল রবিবার তা জমা দিয়েছেন।
জানাগেছে, শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান পারভেছুন নাহার নিপু ত্যাগী ও পরীক্ষিত এক নারী রাজনীতিক হিসেবে পরিচিত। তার এই অগ্রযাত্রা আগামীর রাজনীতিতে নারীর দৃঢ় অবস্থান ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
জানতে চাইলে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেত্রী পারভেছুন নাহার নিপু এসাংবাদিককে বলেন, আমি দির্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ সরকারের আমলে নানা দমনপীড়ন ও হামলা-মামলাকে উপেক্ষা করে প্রকাশ্যে রাজপথে সক্রিয় ছিলাম। আশাকরি দল আমাকে মুল্যায়ন করবে। আসন্ন সংরক্ষিত মহিলা আসন জামালপুর-শেরপুর থেকে এমপি হতে পারলে জনগণ ও এলাকার উন্নয়নে কাজ করবাে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।