Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

নড়াইলের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা দিন দিন জমে উঠছে।


মেজবা উদ্দিন :জেলা প্রতিনিধি নড়াইল।

ইতোমধ্যে একাধিক প্রার্থী তাদের মনোনয়ন আবেদন জমা দিয়েছেন, যারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যোগ্যতা, অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার দিক দিয়ে সম্মানিত হিসেবে পরিচিত।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন ফাতেমা তুজ জোহরা। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অনেকের কাছেই তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
তবে এখনো চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন। ফলে প্রার্থীদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল ও আলোচনা।
সংশ্লিষ্টদের মতে, যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং দলীয় নীতিমালার ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

মন্তব্য করুন