নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

 

নড়াইল জেলা প্রতিনিধি: মেসবা উদ্দিন ।
নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে তুলারামপুর বাজার প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুস্তাফিজুর রহমান, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ারসহ পুলিশের কর্মকর্তারা। এছাড়া তুলারামপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

মন্তব্য করুন