Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ বানা জাল উচ্ছেদ

স্টাফ রিপোর্টার মোঃ সাহাবুল আলম

নাটোরের সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ বানা জাল উচ্ছেদ করা হয়েছে।

বুধবার ( ১৫ জানুয়ারী) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকডোর এলাকায় আত্রাই নদীতে বাংলাদেশ সেনাবাহিনী ও মৎস্য অফিসার এর সহয়তায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ বানা জাল কেটে দেওয়া ও উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয় ও বিভিন্ন প্রজাতির তাজা মাছ গুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।

নাটোর কাদিরাবাদ সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির বলেন, জনসার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুন