Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

পীরগাছায় জবরদখল করা সম্পত্তি পুনঃউদ্ধারে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রংপুর পীরগাছা উপজেলায় পতিত আওয়ামীলীগের ক্যাডার বাহিনী দিয়ে বৈধ মালিকানা সম্পত্তি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ১৩ নভেম্বর বুধবার বিকেলে রংপুর পীরগাছা উপজেলার আরাজি চালুনিয়া আমিনটারী এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের সামনে ভুক্তভোগী পরিবারের পক্ষে নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমাদের প্রতিপক্ষ মৃত আকাববর আলীর ছেলে ইয়াকুব আলী তার দাদা মৃত কেরামতুল্লাহ ভুলক্রমে ৬২ সালে আমাদের সম্পত্তি তাদের নামে রেকর্ড করে ফেলে। পরবর্তীতে আমরা ওই ১৯৬২ এর রেকর্ড সংশোধন করে পুনরায় ১৯৯২ সালেও আমাদের নামে বিএস রেকর্ড হয় এবং ভোগদখল থাকা অবস্থায় উৎখাত হওয়া ফ্যাসিস্ট সরকারের দোসর পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন ও ২ নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ
এলাকার মাতব্বর নুরুল আমিনের নেতৃত্বে প্রভাবিত হয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা ইয়াকুবগং আমাদের সম্পত্তি অতর্কিত হামলা চালিয়ে জবর দখল করে। এতে আমার পরিবারের লোকজন তাদের হামলার প্রতিবাদ করতে গিয়ে গুরুতর আহত হন অনেকে। তাতেও বৈষম্যের শিকার হয় আমার পরিবার। পতিত আওয়ামী লীগ নেতার রোষানলে পড়ে উল্টো ওরাই আমাদের নামে হয়রানি মামলা দায়ের করেন। সেই থেকে আজ অব্দি আমরা কোন বিচার পাইনি। বরং সম্পত্তি রক্ষা করতে গিয়ে আজ প্রায় নিঃস্ব আমার পরিবার।

তিনি আরো বলেন, ইয়াকুব একজন মাদক কারবারি, সে এলাকায় মাদক কারবার চালায়,আর এটাই তার প্রধান হাতিয়ার। এসময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্য আজিজুল ইসলাম বায়েজিদ রুহুল আমিন আবদুর রহিম ন্যায়বিচার চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।

মন্তব্য করুন